চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নিজের কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করছেন ইরফান রহমান সময়। অভিনয়ের পাশাপাশি সৃজনশীলতা ও তরুণদের নিয়ে ইতিবাচক উদ্যোগের প্রতি আগ্রহ থেকেই WARIAN UNITED-এর সঙ্গে তাঁর এই নতুন পথচলা।
WARIAN UNITED একটি অরাজনৈতিক সংগঠন, যা তরুণদের উন্নয়ন, সৃজনশীল চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
সংগঠনটির Youth Ambassador হিসেবে ইরফান রহমান সময় তরুণদের অনুপ্রাণিত করা, নতুন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং সৃজনশীল কার্যক্রমে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নতুন এই দায়িত্ব প্রসঙ্গে ইরফান রহমান সময় জানান, তরুণদের সম্ভাবনা বিকাশে কাজ করার সুযোগ তাঁর কাছে আনন্দের ও সম্মানের। তিনি বিশ্বাস করেন, তরুণদের সম্মিলিত সৃজনশীলতা ও ইতিবাচক উদ্যোগ সমাজে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
WARIAN UNITED-এর সঙ্গে ইরফান রহমান সময়ের এই নতুন যাত্রাকে ঘিরে তাঁর শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
'Eye News BD' ایپ
تبصرے 0