নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে

****
اشتراک‌گذاری در Eidok
নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে
عکس: گردآوری‌شده


ঘুমন্ত স্বামীর মাথায় শিল, আদালতে নির্যাতনের বর্ণনা স্ত্রীর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঘুমন্ত অবস্থায় মাথা ও মুখমণ্ডলে পাথরের শিল দিয়ে আঘাত করার কথা আদালতে স্বীকার করেছেন স্ত্রী মমতা বেগম (২৫)। শনিবার (২১ নভেম্বর) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার বিকেলে মমতা বেগমকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মমতা জানান, বিয়ের পর থেকে স্বামী মামুন মিয়া (৩২) তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বেড়ে যেত। সন্তানদের হত্যার হুমকিও দেওয়া হতো। এসব নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটান বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

তিনি জানান, ঘটনার দিন স্বামী ঘুমিয়ে পড়লে পাথরের শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। পরে বাড়ি থেকে পালিয়ে যান।

গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে মমতা বেগমকে আটক করে পুলিশ।

আহত মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার স্ত্রী মমতা বেগম চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর পর পাথরের শিল দিয়ে মাথার পেছনে ও মুখমণ্ডলে আঘাত করেন মমতা।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আদালতে মমতা বেগমের জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল اخبار منطقه ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 32 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন اخبار منطقه খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 30 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ اخبار منطقه কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 47 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার اخبار منطقه সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 41 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন اخبار منطقه সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 104 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ اخبار منطقه সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 46 Views কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু اخبار منطقه কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 38 Views