১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল

এ কে এম কায়সারুল আলম
Поделиться в Eidok
১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল
Фото: из открытых источников

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকাকালে দলটি আগুন সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপাত। এখনও বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে একই ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, আগুন সন্ত্রাসসহ নানা কর্মকাণ্ডের কারণে ১৭ বছর পর জনগণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এরপরও দলটি বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এখন সচেতন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে শিক্ষার গুণগত মান নিশ্চিত না করে এ প্লাসের সংখ্যা বাড়িয়েছিল। এতে প্রকৃত শিক্ষার বিকাশ বাধাগ্রস্ত হয়েছে এবং মেধার যথাযথ মূল্যায়ন হয়নি। এবার প্রশ্নপত্রের মান ভালো থাকায় এ প্লাসের সংখ্যা কমলেও শিক্ষার্থীদের প্রকৃত মেধার বিকাশ ঘটেছে। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে কাজ করছে। পাশাপাশি আগামী দিনে খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও গুরুত্ব দেওয়া হবে।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুরে মওলা এবং টুর্নামেন্টের আহ্বায়ক ফারহান উদ্দিন আহমেদ পাশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Районные новости নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 47 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Районные новости খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 30 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Районные новости কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 47 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Районные новости সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 41 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Районные новости সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 104 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Районные новости সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 46 Views কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু Районные новости কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 38 Views