কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

****
Eidokでシェア
কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
写真:提供

সাতক্ষীরার কালিগঞ্জে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে অশালীন কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বাবা।

কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

 

অভিযুক্ত শিক্ষকের নাম মো. রাকিবুল ইসলাম (২৫)। তিনি উপজেলার মৌতলা গ্রামের মো. সুলতান মাহমুদের ছেলে এবং কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহিউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক।

শিশুটির বাবার দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাঁর ছেলে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে সিঁড়ির নিচে নিয়ে নিজের গোপন অঙ্গে তেল মালিশ করানোর জন্য চাপ প্রয়োগ করতেন। এতে অসম্মতি জানালে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাকে বাধ্য করা হতো।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ফজরের নামাজের সময় অন্য শিক্ষার্থীরা চলে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে একা আটকে রেখে সিঁড়ির নিচে নিয়ে একই কাজ করান। পরে শিশুটি বিষয়টি কয়েকজন সহপাঠীকে জানায়। গত ২০ নভেম্বর বিকেলে ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক দ্রুত মাদ্রাসা ত্যাগ করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, তাঁর ছেলে বিষয়টি তাঁকে জানানোর পর তিনি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের সুনাম রক্ষার অজুহাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন, এর আগেও একাধিক শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনাও গোপন রাখা হয়েছিল।

ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা বলেন, ‘আগে এসব ঘটনার প্রতিবাদ হলে হয়তো আজ আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটত না। একজন বাবা হিসেবে আমি চাই না, আমার সন্তানের মতো অন্য কোনো শিশু এমন পরিস্থিতির শিকার হোক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে মাদ্রাসার প্রধান হাফেজ মো. ইউনুছ আলী বলেন, শিক্ষকের বিরুদ্ধে এমন ঘটনার অভিযোগ শুনে তিনি মর্মাহত। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রেজা বলেন, বিষয়টি জানার পর কমিটির সদস্যরা বৈঠক করেছেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা চেষ্টা করছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 地区ニュース নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 地区ニュース ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 地区ニュース খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 32 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 地区ニュース সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 51 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 地区ニュース সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 113 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 地区ニュース সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 56 Views কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 地区ニュース কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 52 Views