সাতক্ষীরা

সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

মানবাধিকারকর্মীদের পারস্পরিক সহযোগিতা বাড়াতে সাতক্ষীরায় মতবিনিময় সভা
Partilhar no Eidok
সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার
Foto: arquivo

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা কার্যক্রম আরও গতিশীল করা, মাঠপর্যায়ে কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং মানবাধিকারকর্মীদের নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সাতক্ষীরাস্থ উত্তরণের আঞ্চলিক কার্যালয়ে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। প্রকল্পটির সঙ্গে উত্তরণ ও এনইডি সংশ্লিষ্ট রয়েছে।

সভায় স্থানীয় পর্যায়ের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, মাঠপর্যায়ে কর্মীদের অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বক্তব্য দেন কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, এম কামরুজ্জামান, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, পল্লী চেতনা সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল, অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, নারী নেত্রী ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক মিজানুর রহমান, শরীফুল্লাহ কায়সার সুমন, এসএম শহীদুল ইসলাম, এসএম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার ও আব্দুস সামাদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।

আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ এবং সংশ্লিষ্ট সবার কার্যকর ভূমিকা প্রয়োজন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা এবং অধিকারবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালনে মানবাধিকারকর্মীদের আরও সক্রিয় হতে হবে।

তারা আরও বলেন, মানবাধিকারকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে জেলা পর্যায়ে মানবাধিকার সুরক্ষার উদ্যোগ আরও ফলপ্রসূ হবে।

সভায় অংশগ্রহণকারীরা সাতক্ষীরার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Notícias do distrito নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Notícias do distrito ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Notícias do distrito খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 30 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Notícias do distrito কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 48 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Notícias do distrito সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 112 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Notícias do distrito সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 56 Views কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু Notícias do distrito কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 51 Views