সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারবিরোধী মিছিল, নাশকতার পরিকল্পনা ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৬৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।..
Auf Eidok teilen
সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন
Foto: Archiv
আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল, সরকারবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
 
দুই দিনের ব্যবধানে দায়ের করা এসব মামলায় দলটির শীর্ষ পর্যায়ের নেতাসহ ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
 
শনিবার (২১ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে প্রথম মামলাটি শুক্রবার (২০ নভেম্বর) রাতে দায়ের করা হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে মামলাটি করেন। পরদিন শনিবার (২১ নভেম্বর) দিনগত রাতে একই থানার আরেক উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বাদী হয়ে দ্বিতীয় মামলাটি দায়ের করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিচয়ে সড়কে ঝটিকা মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বাস ও ট্রাকে অগ্নিসংযোগসহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
 
এসআই শামীম রেজা বাদী হয়ে দায়ের করা প্রথম মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়া।
 
অন্যদিকে, এসআই হারুন মিয়া বাদী হয়ে দায়ের করা দ্বিতীয় মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আবু নাঈম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিব ও মোস্তাফিজুর রহমান মাসুমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
 
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি দায়ের করা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Bezirksnachrichten নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Bezirksnachrichten ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Bezirksnachrichten খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 35 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Bezirksnachrichten কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 53 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Bezirksnachrichten সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 53 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Bezirksnachrichten সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 60 Views কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু Bezirksnachrichten কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু 56 Views