শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ

****
Eidok پر شیئر
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ
تصویر: ماخوذ

ফরিদপুরের ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

শনিবার (২১ নভেম্বর) তাঁরা কবর জিয়ারত করেন। এ সময় ফরিদপুর-৩ ও ৪ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে নিহত রাজু মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ
শহীদ রাজু মোল্লার কবর জিয়ারত করলেন এমপি বাবুল ও নায়াব ইউসুফ

 

এ সময় সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল রাজু মোল্লার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, রাজু মোল্লার পরিবারের জন্য কিছু করার অনুরোধ জানিয়ে অনেকে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মন্তব্য করেছেন। মানুষের এই প্রত্যাশা ও আন্তরিকতা দেখে তিনি ভালো লাগার কথা জানান।

শহীদুল ইসলাম বাবুল বলেন, “প্রয়াত ও শহীদ দলীয় ভাইদের পরিবার আমাদের কাছে আমানত। সেই পরিবারের পাশে দাঁড়ানো কোনো দায় নয়, এটি আমাদের দায়িত্ব। আমি আমার সামর্থ্যের মধ্যে ইনশাআল্লাহ রাজুর পরিবারের পাশে থাকব। আপনাদের মধ্যে যাঁরা সামর্থ্যবান আছেন, তাঁরাও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলে আশা করি।”

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হামলায় নিহত হন। পরদিন ১৮ নভেম্বর বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

রাজু মোল্লার হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলসহ বিএনপির নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین