কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু

ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু
Partilhar no Eidok
কালিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ঘেরমালিকের মর্মান্তিক মৃত্যু
Foto: arquivo

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘেরমালিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের চৌমুহনী কদমতলা বিলের নিজস্ব মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস মোড়ল উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মো. নজরুল ইসলাম মোড়লের ছেলে।

নিহতের ভাবি শিউলি আক্তার জানান, শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কদমতলা বিলে নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান আব্দুল কুদ্দুস। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়ায় টাঙানো বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এ সময় পাশে থাকা তার ননদের ছেলে আল-আমিন ঘটনাটি দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিউলি আক্তার আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে বাড়িতে রয়েছে। তার বড় ভাশুর ইদ্রিস আলী মালয়েশিয়া থেকে শনিবার রাত ৮টার দিকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসের মরদেহ দাফন করা হবে।

এদিকে, শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত পুলিশ তাদের বাড়িতে যায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Notícias do distrito নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Notícias do distrito ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Notícias do distrito খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 30 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Notícias do distrito কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 47 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Notícias do distrito সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 47 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Notícias do distrito সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 110 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Notícias do distrito সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 53 Views