সাতক্ষীরা

হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ

নড়াইলের কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ..
Bagikan di Eidok
হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় জাসাসের বিক্ষোভ
Foto: dikumpulkan

নড়াইলের কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি ও জাসাসের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে জেলা জাসাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব মো. ফারুক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের’ বর্বরোচিত হামলায় জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। তাঁরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে কোনো হত্যাকাণ্ডের বিচার যেন বাধাগ্রস্ত না হয়। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের কণ্ঠে উচ্চারিত হয়—‘ফ্যাসিবাদের আস্তানা এই বাংলায় হবে না’।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান, সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তুহারা দলের আহ্বায়ক পলাশ ও সদস্য সচিব রবিউল, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সফিকুল, কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান এবং পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক রুবেল।

এ ছাড়া আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন ও আমিনুল ইসলাম কামিন, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর ওলামা দলের সদস্য সচিব ইকরামুল হোসেন মিলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা সোহেল রানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan