কামারখন্দে সোনালী ব্যাংকের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে দোয়া

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের আয়োজনে জামতৈলস্থ সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় এই দোয়া মাহফিল হয়..
مشاركة على Eidok
কামারখন্দে সোনালী ব্যাংকের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে দোয়া
الصورة: مجمّعة
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সোনালী ব্যাংক পিএলসির প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সোনালী ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পরিষদের আয়োজনে জামতৈলস্থ সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় এই দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ। আলহাজ্ব এসএম আব্দুল খালেকের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সিরাজগঞ্জ কার্যালয়ের এজিএম উদয় কুমার দত্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক চৌবাড়ী শাখার ম্যানেজার মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ শাখার এসপিও এমদাদুল হক, সিরাজগঞ্জ শাখার এসপিও এসএম শিহাব আল কবির এবং জামতৈল শাখার ম্যানেজার রওশন আলীসহ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার সোনালী ব্যাংকের প্রয়াত সহকর্মীদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এই আয়োজন করা হয়। উল্লেখ্য, কামারখন্দ উপজেলার ৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

দোয়া মাহফিলে প্রয়াতদের আত্মার মাগফেরাত এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে أخبار المنطقة নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল أخبار المنطقة ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন أخبار المنطقة খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 30 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ أخبار المنطقة কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 47 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার أخبار المنطقة সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 41 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন أخبار المنطقة সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 105 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ أخبار المنطقة সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 46 Views