কুষ্টিয়াEm direto

নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন

****
Partilhar no Eidok
নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন
Foto: arquivo

লাইভ আপডেট

০atualizações
    নারকোটিক্সের সেই বেলাল আবার কুষ্টিয়ায়, পুরোনো অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন

     

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন আবারও কুষ্টিয়ায় পদায়ন হয়েছেন বলে জানা গেছে। তাঁর পুনরায় কুষ্টিয়ায় যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে প্রায় চার বছর কুষ্টিয়ায় কর্মরত থাকার সময় তাঁর দায়িত্ব পালন, মাদকবিরোধী অভিযান এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ও সমালোচনা উঠেছিল।

    মো. বেলাল হোসেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ২১ ডিসেম্বর তাঁর নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া ও হরিশঙ্করপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার খবর প্রকাশিত হয়। তবে ওই অভিযানসহ তাঁর দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পরবর্তী সময়ে নানা অভিযোগ সামনে আসে।

    অভিযোগ রয়েছে, কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের একটি অংশের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠেছিল। এমনকি অর্থের বিনিময়ে মাদক কারবারিদের ছেড়ে দেওয়া এবং তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা বা সেল্টার দেওয়ার অভিযোগেও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব পালন ও মাদকবিরোধী কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

    এদিকে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই বিভাগীয় মামলার পর তাঁর ইনক্রিমেন্ট বাতিল করা হয় এবং পরবর্তী সময়ে তাঁকে কুষ্টিয়া থেকে মাগুরায় বদলি করা হয়েছিল বলে জানা গেছে। 

    স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর কুষ্টিয়ায় দায়িত্ব পালন করলেও শহর ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিভিন্ন এলাকায় মাদক কারবারের অভিযোগ এবং মাদক কেনাবেচা অব্যাহত থাকার কারণে তাঁর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছিল। মাদক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলেও আলোচনা রয়েছে।

    পরিদর্শক মো. বেলাল হোসেনের পরিচিতি নম্বর ৩১০৬৬ বলে জানা গেছে। তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। আরো অভিযোগ রয়েছে, তাঁর শ্বশুর মেহেরপুরের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাব খাটাতেন এবং অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্থানীয় কাউকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো চলতেন।

    সবচেয়ে বড় প্রশ্ন, অতীতে দায়িত্ব পালন নিয়ে অভিযোগ ও বিভাগীয় ব্যবস্থা হয়ে থাকলে আবারও তাঁকে কুষ্টিয়ায় পদায়নের পেছনে কী কারণ রয়েছে? মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন মাঠপর্যায়ের কর্মকর্তার দায়িত্ব শুধু অভিযান পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মাদক কারবারিদের শনাক্ত করা, মাদকের সরবরাহ ও বিস্তার রোধ করা এবং অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করাও তাঁর দায়িত্বের অংশ। ফলে এমন একজন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কুষ্টিয়াবাসীর প্রত্যাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শক মো. বেলাল হোসেনের বিরুদ্ধে ওঠা পূর্ববর্তী অভিযোগ, বিভাগীয় মামলার প্রকৃত অবস্থা, ইনক্রিমেন্ট বাতিলের কারণ এবং পুনরায় কুষ্টিয়ায় পদায়নের যৌক্তিকতা খতিয়ে দেখবে। একই সঙ্গে এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য জনসম্মুখে প্রকাশ করা হবে।


    এসব অভিযোগের বিষয়ে পরিদর্শক মো. বেলাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 

     

     

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Comentários 0

    Nenhum comentário encontrado

    Artigos relacionados

    চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প Notícias do distrito চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প 74 Views ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা Notícias do distrito ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা 86 Views ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা Notícias do distrito ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 124 Views গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি Notícias do distrito গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 77 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল Notícias do distrito গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 84 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন Notícias do distrito বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 77 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী Notícias do distrito ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 56 Views