ফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮

****
Bagikan di Eidok
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮
Foto: dikumpulkan

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ।

মারা যাওয়া নারীর নাম পান্না খাতুন (৩৫)। তিনি মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১৮ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার ১০টি সরকারি হাসপাতালে ১৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত মোট ২ হাজার ৫৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আরো জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আক্রান্তদেরকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Berita Kabupaten নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Berita Kabupaten ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Berita Kabupaten খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Berita Kabupaten কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Berita Kabupaten সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Berita Kabupaten সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Berita Kabupaten সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views