শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা

ফরিদপুরের চরভদ্রাসনে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মো. শামীমের শিক্ষাজীবন ও ইমামতির দায়িত্ব পালনের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা কর্তৃপক্ষ।..
分享到 Eidok
শামীমের শিক্ষাজীবন ও ইমামতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা
图片:来源收集

ফরিদপুরের চরভদ্রাসনে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার মো. শামীমের শিক্ষাজীবন ও ইমামতির দায়িত্ব পালনের বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার মুহতামিমের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক তৃতীয় মাত্রা, অগ্রযাত্রায় প্রতিদিন, বাংলা এফএমসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে শামীম আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা শেষ করে সেখান থেকে ইমামতি শুরু করেছেন বলে উল্লেখ করা হয়। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপিতে জানানো হয়, শামীম প্রথমে আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও অল্প কিছুদিনের মধ্যেই সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী হাজিডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। সেখানে অধ্যয়নরত অবস্থাতেই আঃ গফুর মৃধা ডাঙ্গীর একটি মসজিদে ইমামতি শুরু করেন। ওই মসজিদে ইমামতির সুবাদে আলহাজ্ব মৃধার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে তিনি আলহাজ্ব মৃধার মুদি দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদের ভুল তথ্য সংশোধন করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সংবাদে উল্লেখ না করার অনুরোধ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন আঃ শিকদার ডাঙ্গী মাদ্রাসার মুহতামিম।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论