Live

দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যের কবি-রবি ডাকুয়ার কবিতা

একটি শোক সংবাদ

‎ম. ম. রবি ডাকুয়া
Delen op Eidok
দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যের কবি-রবি ডাকুয়ার কবিতা
Foto: archief

লাইভ আপডেট

০updates
    কবি-ম.ম.রবি ডাকুয়া
    কবি-ম.ম.রবি ডাকুয়া
    দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো তারুণ্যের কবি-রবি ডাকুয়ার কবিতা

     

     

    ‎
    ‎আজ বড় বেদনার সঙ্গে জানানো যাচ্ছে, একটি মন কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। অথচ তার মৃত্যুর আনুষ্ঠানিক খবর কেউ জানার আগেই, বেশ কিছুদিন আগে তার ভেতর থেকে ভালোবাসা নামের শেষ আশ্রয়টুকু হারিয়ে গিয়েছিল।
    ‎
    ‎একদিন যে হৃদয়ে বসত গড়েছিল স্বপ্ন, যেখানে ভালোবাসা লিখেছিল বেঁচে থাকার সংবিধান, আজ সেখানে শোকের কালো পতাকা উড়ছে। নেই কোনো কান্নার শব্দ, নেই কারও ফিরে আসার প্রতিশ্রুতি, শুধু বুকের গভীরে জমে আছে এক সমুদ্র নীরব অভিমান।
    ‎
    ‎মৃত্যুর আগে মনটি বড্ড একা ছিল, অপেক্ষার দীর্ঘ বারান্দায় দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে গেছে। যার জন্য এত আয়োজন, যার জন্য সমস্ত অনুভূতির বিসর্জন, সেই মানুষটিই একদিন বুঝিয়ে দিয়েছে— সব ভালোবাসার শেষ ঠিকানা ভালোবাসা হয় না!
    ‎
    ‎বিদগ্ধ হৃদয়ের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। যাঁরা একদিন এই মনের খুব কাছাকাছি ছিলেন, তাঁদের জানাই শেষ শ্রদ্ধা। কোনো স্মৃতিতে যদি আজও তার অস্তিত্ব থাকে, তবে একটু নীরবে স্মরণ করবেন।
    ‎
    ‎আর যদি ভালোবাসার কোনো পাওনা-দেনা বাকি থেকে থাকে, কোনো কথার ঋণ, কোনো প্রতিশ্রুতির দায়, কোনো অসমাপ্ত অভিমান কিংবা অপ্রকাশিত অভিযোগ— তবে নিজগুণে ক্ষমা করে দেবেন।
    ‎
    ‎কারণ, মৃত মন আর কোনো হিসাব মেলাতে পারে না, কোনো অভিযোগের জবাব দিতে পারে না, ফিরে এসে বলতে পারে না— 'আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম!'
    ‎
    ‎আজ থেকে তার নামে আর কোনো অপেক্ষা নেই, কোনো অভিমান নেই, নেই ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। শুধু এক মুঠো স্মৃতি রেখে গেল সময় নামের নির্মম পৃথিবীর কাছে।
    ‎
    ‎ইন্না লিল্লাহি... নয়, এ মৃত্যু কোনো ধর্মের বিধানে লেখা নেই; এ মৃত্যু এক ভালোবাসাহীন হৃদয়ের, যে বেঁচে থেকেও বহুদিন মৃত ছিল।
    ‎
    ‎শোকসন্তপ্ত হৃদয়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমাপ্রার্থী।
    ‎
    ‎— ম. ম. রবি ডাকুয়া
    ‎
    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Comments 0

    Geen reacties gevonden