মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

****
Поделиться в Eidok
মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
Фото: из открытых источников

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ রবিন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হরষপুর বাজারে আনোয়ার হোসেন রুবেলের ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়ার নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় স্কুলব্যাগে করে গাঁজা বহনকারী রবিন মিয়াকে আটক করা হয়। পরে তার ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকৃত রবিন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме