সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ

****
分享到 Eidok
সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ
图片:来源收集

সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা

বায়েজীদ ইসলাম জয় 

ভেজাল খেজুরের গুড় বানানো
ভেজাল খেজুরের গুড় বানানো 

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের সিংড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল দোজালি গুড় তৈরির একটি কারখানা উচ্ছেদ ও ধ্বংস করা হয়েছে। এ সময় ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংসের পাশাপাশি কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে মো. সেলিম আলী, পিতা ফরদু আলীর ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

 

অভিযানকালে কারখানায় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাওয়া যায়। পরে এসব পদার্থ ধ্বংস করা হয়। বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের ভেজাল ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল মেশানো বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论