সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ

****
مشاركة على Eidok
সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ
الصورة: مجمّعة

সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা

বায়েজীদ ইসলাম জয় 

ভেজাল খেজুরের গুড় বানানো
ভেজাল খেজুরের গুড় বানানো 

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি

 

নাটোরের সিংড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল দোজালি গুড় তৈরির একটি কারখানা উচ্ছেদ ও ধ্বংস করা হয়েছে। এ সময় ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংসের পাশাপাশি কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। অভিযানে মো. সেলিম আলী, পিতা ফরদু আলীর ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

 

অভিযানকালে কারখানায় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাওয়া যায়। পরে এসব পদার্থ ধ্বংস করা হয়। বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের ভেজাল ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ খাদ্যে ভেজাল মেশানো বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি الزراعة-الاقتصاد والتجارة স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি 33 Views মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা الزراعة-الاقتصاد والتجارة মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা 44 Views সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা الزراعة-الاقتصاد والتجارة সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা 19 Views সবার আগে দেশ তারপর কার পকেট? الزراعة-الاقتصاد والتجارة সবার আগে দেশ তারপর কার পকেট? 106 Views বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম الزراعة-الاقتصاد والتجارة বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম 18 Views বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও الزراعة-الاقتصاد والتجارة বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও 6 Views ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুর ও সাভারের দেড়শ পোশাক কারখানা বন্ধ الزراعة-الاقتصاد والتجارة ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুর ও সাভারের দেড়শ পোশাক কারখানা বন্ধ 7 Views