আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
分享到 Eidok
আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার
图片:来源收集
আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার

 

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও বিএনপি অফিস ভাংচুরসহ অগ্নিসংযোগের মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। 
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এসব নাশকতামূলক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মীরা শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে আসেন।এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর হয় বলে অভিযোগ রয়েছে। হঠাৎ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িযে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয় সরে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
এ ঘটনায় আমতলী থানা পুলিশ ঘটনা স্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ১১ ছাত্রলীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেন। 
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নাঈম হাওলাদার (১৬), মোঃ জোবায়ের মৃধা (১৭), মোঃ রাশেদুল হাওলাদার (১৬), মোঃ নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১),জাবের ইসলাম (২১), আমতলী সদর ইউনিয়ন সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হালাদার (১৬), মোঃ ইমরান (১৬), মোঃ নাইম (১৬)। এদের মধ্যে সিফাত আকন ও রাব্বি আকনদ্বয়কে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। এছাড়া আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। 
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এসব দুষ্কৃতদের ধরতে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论