আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Eidok-এ শেয়ার
আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত
আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার

 

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহন ও বিএনপি অফিস ভাংচুরসহ অগ্নিসংযোগের মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ১২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। 
গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এসব নাশকতামূলক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে একদল নেতাকর্মীরা শাখারিয়া পেট্রোল পাম্পের সামনে আসেন।এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুর হয় বলে অভিযোগ রয়েছে। হঠাৎ ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িযে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয় সরে যান। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
এ ঘটনায় আমতলী থানা পুলিশ ঘটনা স্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ১১ ছাত্রলীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেন। 
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ নাঈম হাওলাদার (১৬), মোঃ জোবায়ের মৃধা (১৭), মোঃ রাশেদুল হাওলাদার (১৬), মোঃ নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১),জাবের ইসলাম (২১), আমতলী সদর ইউনিয়ন সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হালাদার (১৬), মোঃ ইমরান (১৬), মোঃ নাইম (১৬)। এদের মধ্যে সিফাত আকন ও রাব্বি আকনদ্বয়কে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়। এছাড়া আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেনকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। 
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এসব দুষ্কৃতদের ধরতে আমতলী থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 
 
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি জেলার খবর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 11 ভিউ গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল জেলার খবর গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 40 ভিউ বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন জেলার খবর বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 26 ভিউ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী জেলার খবর ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 18 ভিউ চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড জেলার খবর চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 30 ভিউ প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ জেলার খবর প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 68 ভিউ বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ জেলার খবর বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ 27 ভিউ