মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

দুর্নীতির অভিযোগ ও কারাদণ্ডের মুখে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবার সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। পডকাস্টে কী বললেন শেখ হাসিনার ভাগ্নি? জানতে পড়ুন বিস্তারিত।..
Eidokでシェア
মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
写真:提供

সাবেক ব্রিটিশ মন্ত্রী ও হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন সাংবাদিক গুতো হারি ও রাজনীতিক ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ নামের নতুন পডকাস্টে অংশ নিয়ে তিনি এই চিন্তাভাবনার কথা প্রকাশ করেন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছিলেন তবে লন্ডনে বসবাসকারী টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং মামলাগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছেন

পডকাস্টে টিউলিপ জানান, তার সঙ্গে একজন নামকরা আইনজীবীর কথা হয়েছে এবং ওই আইনজীবী তাকে জানিয়েছেন যে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি তার রয়েছে তার দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন এবং তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি তৎকালীন বাংলাদেশ সরকার এছাড়া লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়েও সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয় তবে বিচারপ্রক্রিয়া ও অভিযোগ নিয়ে তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে উল্লেখ করেন, কারণ তিনি নিজেকে নির্দোষ বলে বিশ্বাস করেন টিউলিপ জানান, স্কাই নিউজের একটি সংবাদের মাধ্যমে তিনি প্রথম তার দোষী সাব্যস্ত হওয়ার খবর জানতে পেরেছিলেন, যা তাকে সবচেয়ে বেশি হতবাক করেছিল এই পুরো বিতর্কের সময়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন বলে পডকাস্টে উল্লেখ করেন

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 政治 (せいじ) আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 99 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 政治 (せいじ) ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 52 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 政治 (せいじ) সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 74 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 政治 (せいじ) শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 80 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 政治 (せいじ) পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 61 Views পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা 政治 (せいじ) পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা 61 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 政治 (せいじ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 67 Views