মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

দুর্নীতির অভিযোগ ও কারাদণ্ডের মুখে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবার সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। পডকাস্টে কী বললেন শেখ হাসিনার ভাগ্নি? জানতে পড়ুন বিস্তারিত।..
Eidok-এ শেয়ার
মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
ছবি: সংগৃহীত

সাবেক ব্রিটিশ মন্ত্রী ও হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন সাংবাদিক গুতো হারি ও রাজনীতিক ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ নামের নতুন পডকাস্টে অংশ নিয়ে তিনি এই চিন্তাভাবনার কথা প্রকাশ করেন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছিলেন তবে লন্ডনে বসবাসকারী টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং মামলাগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছেন

পডকাস্টে টিউলিপ জানান, তার সঙ্গে একজন নামকরা আইনজীবীর কথা হয়েছে এবং ওই আইনজীবী তাকে জানিয়েছেন যে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি তার রয়েছে তার দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন এবং তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি তৎকালীন বাংলাদেশ সরকার এছাড়া লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়েও সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয় তবে বিচারপ্রক্রিয়া ও অভিযোগ নিয়ে তিনি কোনো মানসিক চাপে ছিলেন না বলে উল্লেখ করেন, কারণ তিনি নিজেকে নির্দোষ বলে বিশ্বাস করেন টিউলিপ জানান, স্কাই নিউজের একটি সংবাদের মাধ্যমে তিনি প্রথম তার দোষী সাব্যস্ত হওয়ার খবর জানতে পেরেছিলেন, যা তাকে সবচেয়ে বেশি হতবাক করেছিল এই পুরো বিতর্কের সময়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকেও তিনি সহযোগিতা পেয়েছেন বলে পডকাস্টে উল্লেখ করেন

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব রাজনীতি মুকসুদপুরে নজিরবিহীন সহিংসতা: থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব 4 ভিউ বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা রাজনীতি বিরলে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির মোটরসাইকেল র‍্যালি ও প্রতিবাদ সভা 12 ভিউ প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা রাজনীতি প্রবল বর্ষণ উপেক্ষা করে মোল্লাহাটে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিল, রাতভর পাহারায় নেতাকর্মীরা 18 ভিউ আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ রাজনীতি আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২ 9 ভিউ সারাদেশে আ'লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাজনীতি সারাদেশে আ'লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল 32 ভিউ রাজনৈতিক অস্থিরতার চরম পর্যায়ে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও দেশজুড়ে পরিকল্পিত নাশকতা রাজনীতি রাজনৈতিক অস্থিরতার চরম পর্যায়ে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও দেশজুড়ে পরিকল্পিত নাশকতা 81 ভিউ রাজনগরের নির্বাচনী রাজনীতিতে সম্প্রীতির নজির: একই মঞ্চে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি রাজনীতি রাজনগরের নির্বাচনী রাজনীতিতে সম্প্রীতির নজির: একই মঞ্চে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি 24 ভিউ