ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু এবং সেই প্রভুদের খুশি করতেই তারা দেশের মানুষের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুন কিংবা নিশিরাত-ডামি নির্বাচনের রাজনীতিতে ফিরে যেতে চায় না এবং জনগণ তাদের আর সেই অধিকার দেবে না।

সরকারপ্রধান অভিযোগ করে বলেন, সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারী মহলটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে এবং মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘এনাফ ইজ এনাফ’ বলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, কলকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়া হবে।
'Eye News BD' uygulaması
Yorumlar 0