চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ..
اشتراک‌گذاری در Eidok
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
عکس: گردآوری‌شده

গতবুধবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে চকরামপুর গ্রামের সেকেন্দার আলীর ইটভাটার সামনের কাঁচা রাস্তা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকী ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে আটক মোঃ বাদশা রহমান (২৬)-কে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও মোঃ নিশাত রহমান (২৪)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাদশা রহমান উপজেলার খামার সাতনালা গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং নিশাত রহমান জোত সাতনালা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد