চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ..
Eidok पर शेयर करें
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
फ़ोटो: संग्रहीत

গতবুধবার ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে চকরামপুর গ্রামের সেকেন্দার আলীর ইটভাটার সামনের কাঁচা রাস্তা থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকী ও একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে আটক মোঃ বাদশা রহমান (২৬)-কে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও মোঃ নিশাত রহমান (২৪)-কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাদশা রহমান উপজেলার খামার সাতনালা গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং নিশাত রহমান জোত সাতনালা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি ज़िला समाचार গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 9 Views গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল ज़िला समाचार গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 40 Views বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন ज़िला समाचार বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 26 Views ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী ज़िला समाचार ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 18 Views চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড ज़िला समाचार চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 29 Views প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ ज़िला समाचार প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 68 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ज़िला समाचार বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে স্মাট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ 27 Views