কালবেলার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীরা থানায় এই আগুন ধরিয়ে দেন।
অগ্নিকাণ্ডের পরপরই থানা এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে এই ঘটনায় থানার বর্তমান পরিস্থিতি এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া পুলিশ বা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও এখনো পাওয়া যায়নি।
برنامه «Eye News BD»
نظرات 0