দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, দিনব্যাপী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবার এবং উদ্ভাবনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, পৃষ্ঠপোষকতা বা সহায়তার অভাবে কোনো তরুণের উদ্ভাবনী শক্তি যেন হারিয়ে না যায়, সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। সঠিক দিকনির্দেশনা ও আধুনিক সুযোগ-সুবিধা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম বলে মন্তব্য করেন সরকারপ্রধান। এ সময় তিনি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন।
אפליקציית "Eye News BD"
הערות 0