উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি

ফেসবুক লাইভে এসে পুলিশের সঙ্গে দীর্ঘ বাকবিতণ্ডার পর রাজধানীর উত্তরা থেকে আটক হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।..
Chia sẻ lên Eidok
উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি
Ảnh: tư liệu

রাজধানীর উত্তরার বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বুধবার রাতে তুরাগ থানা এলাকার তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান

আটকের ঠিক আগে রাত দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন এই অভিনেত্রী লাইভ ভিডিওতে দেখা যায়, তার বাসার দরজার সামনে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন এবং পুলিশের সঙ্গে তার দীর্ঘক্ষণ বাগবিতণ্ডা চলছে এ সময় তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না এবং কী অভিযোগে তাকে নেওয়া হচ্ছে, তা জানতে চান জ্যোতি পুলিশের সঙ্গে তর্কের একপর্যায়ে তাকে সকালে নিজে ডিবি কার্যালয়ে যাওয়ার প্রস্তাব দিতেও শোনা যায়

পুলিশ দরজা ভাঙার চেষ্টা করলে জ্যোতিকা জ্যোতি আপত্তি জানান এবং তাকে হাতকড়া না পরানোর অনুরোধ করেন পরবর্তীতে তার ফেসবুক পেজ থেকে লাইভের ওই ভিডিওটি আর পাওয়া যায়নি তবে আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত সময় আলোচনায় ছিলেন এই অভিনেত্রী তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ২০১৬ সালের ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় ফরম সংগ্রহ করেছিলেন এছাড়া ২০২৩ সালের মে মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও গত বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার সেই চুক্তি বাতিল করা হয় পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের আলোচিত ‘আলো আসবে’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবেও তার নাম যুক্ত ছিল

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy