অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

****
Podijeli na Eidoku
অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ রাণীশংকৈলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Foto: arhiva

রাণীশংকৈলে আজ সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে পৌর শহরের পলাশ চত্বর থেকে এ মিছিল বের হওয়ার কথা রয়েছে। বিষয়টি জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সদস্য আহানাজ আহাম্মেদ আরিফ।

এক বিবৃতিতে আহানাজ আহাম্মেদ আরিফ বলেন, দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে প্রতিবাদ জানাবে। তিনি রাণীশংকৈল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রতি উসকানিমূলক বক্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান।

মিছিলে রাণীশংকৈল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আহানাজ আহাম্মেদ আরিফ বলেন, ‘সন্ত্রাস নয়, শান্তি চাই; নৈরাজ্য নয়, আইনের শাসন চাই।’ শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী Politika মতলব দক্ষিণে বিএনপির ব্যাপক বিক্ষোভ: আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে শত শত নেতাকর্মী 16 Views খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত Politika খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 98 Views নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া Politika নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 68 Views ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা Politika ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা 85 Views পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার Politika পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 71 Views গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা Politika গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 73 Views সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ Politika সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ 73 Views