ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ব্রিটিশ প্রতিভাবান ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মাত্র ১৬ বছর বয়সী এই ফুটবলারকে পেতে ফিফার প্রশিক্ষণ অধিকার বা ট্রেনিং কম্পেনসেশন নীতি অনুযায়ী প্রায় ৩ লাখ ৬০ হাজার ইউরো খরচ করছে লস ব্লাঙ্কোসরা ইতোমধ্যেই স্পেনে পৌঁছে রিয়াল মাদ্রিদের বিখ্যাত ট্রেনিং কমপ্লেক্স ভালদেবেবাস পরিদর্শন করেছেন এই ফরোয়ার্ড এবং ক্লাবের মেডিকেল দলের সঙ্গে কাজ শুরু করেছেন
গত ৬ অক্টোবর ১৬ বছর পূর্ণ করা জেজে গ্যাব্রিয়েল ইতিমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানিয়েছেন ব্রিটিশ এই কিশোরের বাবা আইরিশ এবং মা সাইপ্রাস বংশোদ্ভূত বার্সেলোনা, পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর আগ্রহকে পাশ কাটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রেড ডেভিলদের জার্সিতে গ্রীষ্মকালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অভিষেক হয়েছিল তার এছাড়া মাত্র ১৫ বছর বয়সে ইউথ লিগে সাবাহ ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি
রিয়াল মাদ্রিদের বিখ্যাত একাডেমি ‘লা ফাব্রিকা’-তে যোগ দেওয়ার পর গ্যাব্রিয়েলকে প্রথমে জুভেনিল বা যুব দলে খেলানো হবে কারণ ফিফার নিয়ম অনুযায়ী শীতকালীন দলবদলের বাজার খোলার আগে কাস্তিয়া দলের হয়ে তার খেলার সুযোগ নেই আগামী জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো খুললে তিনি কাস্তিয়ায় খেলার সুযোগ পাবেন তবে প্রক্রিয়াটি চূড়ান্ত করতে তিনি ইতিমধ্যে বিখ্যাত এজেন্ট আলি বারাতের ‘এপিক স্পোর্টস’ এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছেন, যাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের সুসম্পর্ক রয়েছে
স্পেনে পৌঁছানোর পর থেকেই মাদ্রিদের বোয়াদিয়া দেল মোন্তে এলাকায় একাকী অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই কিশোর তারকা সম্প্রতি তিনি মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্সেও কঠোর পরিশ্রম করেছেন রিয়াল মাদ্রিদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার শেষ ধাপে এসে তিনি ক্লাবের ডাক্তারদের অধীনে ফিটনেস পরীক্ষাও সম্পন্ন করেছেন সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই অফিশিয়ালি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়াতে দেখা যাবে এই উদীয়মান ফুটবল তারকাকে
אפליקציית "Eye News BD"
הערות 0