বিশ্ববাজারে আসছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন ১৮ প্রো ম্যাক্স

এতদিন কেবল চীনে সীমাবদ্ধ থাকলেও এবার বিশ্ববাজারে আসছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন ১৮ প্রো ম্যাক্স। নজরকাড়া এই ফোনে রয়েছে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর।..
分享到 Eidok
বিশ্ববাজারে আসছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন ১৮ প্রো ম্যাক্স
图片:来源收集

দীর্ঘদিন ধরে প্রো-সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলো কেবল চীন বাজারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি তবে অবশেষে বৈশ্বিক বাজারে এই ট্রেন্ড ভেঙে ‘১৮ প্রো ম্যাক্স’ নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি এর ফলে বিশ্ববাজারে অপো, ভিভো এবং অনরের মতো শীর্ষ ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে শাওমি

গত বছরের মডেলের তুলনায় নতুন এই ডিভাইসে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে এতে দুটি ২০০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি ৩.২এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স এছাড়া ফোনটির পেছনের অংশে সেকেন্ডারি স্ক্রিন বা সাব-ডিসপ্লে রাখার জনপ্রিয় ধারণাও ফিরিয়ে আনা হয়েছে, যা প্রথম দেখা গিয়েছিল ২০২১ সালের মি ১১ আল্ট্রা মডেলে

নতুন এই ফোনের মূল ৬.৯ ইঞ্চির ডিসপ্লে আগের রেজুলেশন ধরে রাখলেও এতে আনা হয়েছে বাড়তি উজ্জ্বলতা পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার মতো হার্ডওয়্যার-লেভেল প্রাইভেসি ফিচার যুক্ত করা হয়েছে, যা পাশের কোনো ব্যক্তি যাতে স্ক্রিন দেখতে না পারে সেজন্য কোণভিত্তিক দৃশ্যমানতা সীমিত করবে পারফরম্যান্সের জন্য এতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর, ন্যূনতম ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ

তবে আঞ্চলিক সংস্করণের ব্যাটারি ক্ষমতার ক্ষেত্রে কিছু ভিন্নতা রাখা হয়েছে বৈশ্বিক বা গ্লোবাল মডেলে ৭ হাজার ৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হলেও চীনা মডেলে রয়েছে ৮ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি উভয় মডেলেই ১০০ ওয়াটের ওয়্যার্ড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে ইউরোপীয় সংস্করণের বাক্সে চার্জার না থাকলেও একটি স্বচ্ছ সিলিকন কেস সরবরাহ করা হচ্ছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论