শাওমির হাইপারওএস ৪: জেনে নিন অব্যবহৃত ১০টি চমৎকার ও গোপন ফিচার

শাওমির হাইপারওএস ৪ আপডেট পেলেও অনেকেই এর ভেতরের সেরা জাদুকরি ফিচারগুলো সম্পর্কে জানেন না। জেনে নিন দৈনন্দিন কাজ সহজ করা ১০টি গোপন সুবিধা।..
Del på Eidok
শাওমির হাইপারওএস ৪: জেনে নিন অব্যবহৃত ১০টি চমৎকার ও গোপন ফিচার
Foto: arkiv

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির নতুন অপারেটিং সিস্টেম ‘হাইপারওএস ৪’ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নানা নতুন চমক সাধারণ ইউজার ইন্টারফেস পরিবর্তন বা পারফরম্যান্স বাড়ানোর বাইরেও এতে যুক্ত হয়েছে বেশ কিছু লুকানো বা কম পরিচিত ফিচার এসব ফিচার দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করে তুলতে সক্ষম, যা আপডেট পাওয়ার পরপরই চোখে না-ও পড়তে পারে

নতুন এই অপারেটিং সিস্টেমের অন্যতম আকর্ষণ হলো ‘এআই ইন্সপিরেশন বল’, যা সুপার শাওমি এআই ২.০ দ্বারা চালিত একটি ফ্লোটিং সহকারী টুল এটি স্ক্রিনে থাকা যেকোনো তথ্য নিজে থেকেই বুঝতে পারে এবং অ্যাপ পরিবর্তনের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীকে কাজ সম্পন্ন করতে সাহায্য করে এছাড়া ‘সুপার শাওমি এআই’-এ অটোমেটিক, ফাস্ট এবং এক্সপার্ট—এই তিনটি ভিন্ন মোড যুক্ত করা হয়েছে, যা একাধিক ধাপের জটিল কাজও খুব সহজেই পরিচালনা করতে পারে

হোম স্ক্রিন ও অ্যাপ কাস্টমাইজেশনের ক্ষেত্রেও এসেছে দারুণ কিছু পরিবর্তন ব্যবহারকারীরা এখন উইজেট স্ট্যাকিংয়ের মাধ্যমে একই জায়গায় আবহাওয়া, ক্যালেন্ডার বা ঘড়ির মতো একাধিক উইজেট একসঙ্গে রাখতে পারবেন এবং সোয়াইপ করে তা দেখতে পারবেন পাশাপাশি, অ্যাপ ফোল্ডারের আকৃতি ইচ্ছেমতো ২×২, ২×৩ বা ৩×৩ গ্রিডে পরিবর্তন করার সুযোগ এবং সিস্টেম অ্যাপের জন্য চারটি ভিন্ন আইকন সাইজ সেট করার সুবিধা যুক্ত হয়েছে

সংযোগ ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে হাইপারওএস ৪-এ রয়েছে যুগান্তকারী কিছু আপডেট দুটি শাওমি ফোনের মধ্যে এখন রিয়েল টাইমে কল, এসএমএস এবং ওটিপি সিঙ্ক করা যাবে, যা দুটি ফোন ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক পাশাপাশি লক স্ক্রিনের নোটিফিকেশনগুলো এখন স্ক্রিনের নিচের দিকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো থাকে এবং ফাইল ম্যানেজারে যুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত রিসাইকেল বিন, যার মাধ্যমে ডিলিট হওয়া ফাইল সহজে পুনরুদ্ধার করা সম্ভব

এ ছাড়া রেকর্ডার ও নোটস অ্যাপে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছোঁয়া রিকর্ডারে স্বয়ংক্রিয়ভাবে নীরবতা বাদ দেওয়া এবং স্পিকার আলাদা করার সুবিধার পাশাপাশি নোটস অ্যাপে টেক্সট থেকে মাইন্ড ম্যাপ বা পডকাস্ট স্টাইলের অডিও সামারি তৈরি করা যায় ডায়নামিক নোটিফিকেশন ইন্টারফেস ‘হাইপারআইল্যান্ড’ এখন ১৩০টিরও বেশি থার্ড-পার্টি সার্ভিস সমর্থন করে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet