অক্টোবরের শেষদিক থেকে শুরু হওয়া মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দেশের তৈরি পোশাক শিল্প খাত এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং কারখানায় বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে অনেকগুলো উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে
চলমান এই আন্দোলনে বহিরাগত উস্কানি এবং সুপরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারের নীতিনির্ধারক ও তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে বিভিন্ন সময় নানাবিধ জোরালো বক্তব্য দেওয়া হয়েছে তবে পুরো বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকদের মাঝেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং ভিন্ন ভিন্ন মতামত
বিশৃঙ্খলার নেপথ্য কারণ ও উস্কানির উৎস নিয়ে শ্রমিকদের একাংশের দাবি, তাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করছে অন্যদিকে, অন্য শ্রমিকদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন নানা দিক ও বঞ্চনার চিত্র, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে
নন্যূনতম মজুরি বোর্ড থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি, যার ফলে শ্রমিকদের মাঝে অসন্তোষ ও অনিশ্চয়তা কাটছে না উদ্ভূত পরিস্থিতিতে দেশের এই প্রধান রফতানি খাতের সুরক্ষায় শ্রমিক অসন্তোষের প্রকৃত কারণ এবং বিশৃঙ্খলার উৎস উদঘাটনে চলছে নানা বিশ্লেষণ
"Eye News BD" app
Mga komento 0