যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা দেশটিতে তীব্র রাজনৈতিক ও মিডিয়া ঝড়ের জন্ম দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমে এই সহিংসতার খবর ব্যাপকভাবে প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও ডানপন্থী নেতারা
দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, ডেইলি মেইল, ইভিনিং স্ট্যান্ডার্ড, দ্য সান এবং মেট্রোসহ বৃটেনের জাতীয় সংবাদমাধ্যমগুলো এই সহিংসতার ঘটনা গুরুত্বের সাথে প্রকাশ করে এছাড়া ডানপন্থী প্রকাশনা ব্রেইবার্ট এই ঘটনাকে ব্যবহার করে বহুকালচারুবাদ ও অভিবাসন নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে দ্য টেলিগ্রাফ এবং দ্য টাইমসের প্রতিবেদনে বৃটেনে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর বিভাজন ও কার্যক্রমের বিষয়টি সামনে এসেছে
এই সুযোগে রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ বৃটেনের অভিবাসন ও বহুকালচারুবাদ নীতির তীব্র সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাসে জানান যে, বিদেশের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে বৃটেনের রাজপথে সংঘাত সৃষ্টি হয়েছে এবং দেশটি ভেঙে পড়ছে তার দলের শ্যাডো হোম সেক্রেটারি জিয়া ইউসুফ এবং কনজারভেটিভ এমপি ক্যাটি ল্যামসহ অন্যান্য প্রভাবশালী রাজনীতিকরাও এই ঘটনার জন্য গণ অভিবাসন নীতিকে দায়ী করে জড়িতদের দ্রুত ডিপোর্ট বা বহিষ্কারের দাবি জানিয়েছেন
স্থানীয় প্রতিনিধিত্বকারী লেবার পার্টির এমপি জস আথওয়াল এবং রেডব্রিজ কাউন্সিলের নেতা কাম রাই এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে পুলিশের জোরালো তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় প্রায় ৫০ জন ব্যক্তি বিক্ষোভে অংশ নেয় এবং হামলায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে ছয়জন রোগীকে চিকিৎসা দিয়েছে
বৃটেনের প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের দীর্ঘদিনের অবদান ও সুনামের বিপরীতে এই বিচ্ছিন্ন সহিংসতা একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ঘটনার সাথে জড়িতদের অভিবাসন স্ট্যাটাস প্রকাশ না পেলেও, এই সহিংসতাকে কেন্দ্র করে পুরো অভিবাসী সম্প্রদায় ও বৈদেশিক রাজনীতির প্রভাব নিয়ে বৃটেনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে
تطبيق «Eye News BD»
تعليقات 0