আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ ডটকমে প্রবেশ করতে গিয়ে জটিলতার মুখে পড়েছেন ব্যবহারকারীরা। হঠাৎ কেন এই বিভ্রাট ঘটল?..
Eidok پر شیئر
আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ
تصویر: ماخوذ

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ 'ক্রিকবাজ' (Cricbuzz)-এ বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন

ওয়েবসাইটটিতে প্রবেশ করার চেষ্টা করলে স্ক্রিনে মূল কন্টেন্টের বদলে একটি ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে যেখানে লেখা রয়েছে 'Access Denied' এবং সাথে একটি নির্দিষ্ট রেফারেন্স নম্বর ও এডিজ স্যুট (EdgeSuite) এর ত্রুটির লিংক দেখানো হচ্ছে

হঠাৎ করে সাইটটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন লাইভ স্কোর ও ক্রিকেটের নিয়মিত আপডেট প্রত্যাশী দর্শকরা বিশেষ করে চলমান বিভিন্ন ক্রিকেট ম্যাচের লাইভ স্কোর এবং ধারাভাষ্য দেখতে গিয়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন

ক্রিকবাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সার্ভার ত্রুটি বা অ্যাক্সেস জটিলতা নিয়ে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, সার্ভার ওভারলোড কিংবা কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কে (CDN) কোনো সমস্যার কারণে এই বিভ্রাট ঘটে থাকতে পারে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا