ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় নিহত উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।..
Eidokでシェア
ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা
写真:提供
ভাঙ্গায় নিহত রাজু মোল্লার জানাজায় মানুষের ঢল
ভাঙ্গায় নিহত রাজু মোল্লার জানাজায় মানুষের ঢল

জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্যে নেতারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থান করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান

রাজু মোল্লার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতারা
রাজু মোল্লার  জানাজায়  বিএনপির কেন্দ্রীয় নেতারা

 

সালাহউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও জানাজায় বক্তব্য দেন। তাঁরা রাজু মোল্লার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানাজা শেষে রাজু মোল্লার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 政治 (せいじ) খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 95 Views নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 政治 (せいじ) নড়াইলে বিএনপির শোভাযাত্রায় অতর্কিত হামলা: নিহত ২, রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত কালিয়া 66 Views পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 政治 (せいじ) পীরগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার 62 Views গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 政治 (せいじ) গোপালগঞ্জ সহ সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বাইক মিছিল: রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা 70 Views সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ 政治 (せいじ) সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোমরা স্থলবন্দরে বিএনপির সমাবেশ 50 Views চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার 政治 (せいじ) চাঁদপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিশাল বিক্ষোভ ও হুঙ্কার 35 Views আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার 政治 (せいじ) আত্মগোপনে থাকা বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার 62 Views