জানাজায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্যে নেতারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থান করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজু মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। হত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান
সালাহউদ্দিন টুকু এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও জানাজায় বক্তব্য দেন। তাঁরা রাজু মোল্লার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জানাজা শেষে রাজু মোল্লার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Application « Eye News BD »
commentaires 0