পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত শাহিন মোল্যা ও সোহেল মোল্যাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Приложение «Eye News BD»
Комментарии 0