পরিবেশদূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চাঁদপুরে শুরু হয়েছে এক যুগান্তকারী উদ্যোগ পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যা দেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জেএসিইএ) টোকিওর সহযোগিতায় এবং স্থানীয় সংসদ সদস্যের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণিখোলা পৌরসভার ডাম্পিং স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উদ্বোধনের পর তিনি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের পুরো প্রক্রিয়া এবং ব্যবহৃত আধুনিক প্রযুক্তি নিবিড়ভাবে ঘুরে দেখেন এ সময় তিনি জাপানি প্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানেন
প্রকল্পের উদ্বোধনকালে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রতিদিন বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়, যা সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয় তাই বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও সম্ভাবনাময় পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে তা পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের বর্জ্য ব্যবস্থাপনায় এক বিপ্লব ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
অনুষ্ঠানে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাকাহাশি শিনসুকে, পরিচালক জুনজি সুয়েনাগা, প্রকল্প প্রকৌশলী শিমোহাশি হিদাকি, নাগাহাসি ইউইয়া ও ওকেবো তসিহারু উপস্থিত ছিলেন এছাড়া চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া এবং প্রকল্প সমন্বয়কারী শাহজাহান আলী শাওনসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন
আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে ফেলে দেওয়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই জাপানি উদ্যোগ সফল হলে তা চাঁদপুরসহ পুরো দেশের জন্যই একটি বড় অর্জন হবে পরিবেশবাদীরাও মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়লে বর্জ্যদূষণের চিরতরে অবসান ঘটবে
Appen „Eye News BD“
Kommentarer 0