এইচএসসি মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ১৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অনিশ্চিত

প্রথমবারের মতো এইচএসসি মানোন্নয়ন বা সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ মিললেও ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা শেষ হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন লাখো শিক্ষার্থী। ইউজিসির অনুরোধ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোর অনড় অবস্থানে তৈরি হয়েছে এই জটিলত..
اشتراک‌گذاری در Eidok
এইচএসসি মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ১৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অনিশ্চিত
عکس: گردآوری‌شده

এইচএসসি ও সমমানের মানোন্নয়ন বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাতে বসেছেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার নির্ধারিত সময়সীমা মানোন্নয়ন পরীক্ষার ফল প্রকাশের আগেই শেষ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ৯ নভেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জানুয়ারি মাসে আবেদন প্রক্রিয়া শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছিল

যেসব প্রতিষ্ঠানে মানোন্নয়ন পরীক্ষার্থীরা বাদ পড়তে চলেছেন তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় গত সেশনে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ১৪ হাজারের বেশি আসন ছিল, যা মূল ক্যাম্পাসের মোট প্রায় ৬৩ হাজার আসনের অর্ধেকের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয়নি, যদিও গত ৯ নভেম্বর শিক্ষা সচিব বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে আবেদন সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ জানিয়েছে, সময়সূচি পরিবর্তন করলে আবারও সেশনজট তৈরি হতে পারে, যা করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে চার বছর সময় নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছের আবেদন প্রক্রিয়াও ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে, যেখানে মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রভিশনাল বা সাময়িক আবেদনের সুযোগ রাখা হয়নি তবে বুয়েট, কুয়েট ও মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময়সূচিও ডিসেম্বরের শেষভাগ থেকে জানুয়ারি মাসের মধ্যে নির্ধারিত রয়েছে

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের বেশ কিছু বিশ্ববিদ্যালয় মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য আবেদন ও পরীক্ষার সময়সূচিতে ছাড় দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানোন্নয়ন পাস করা শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশের পর অতিরিক্ত সময় বা বিশেষ ব্যবস্থার সুযোগ রাখায় তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন

ক্যাম্পেইন ফর পপ্যুলার এডুকেশন (CAMPE)-এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসহ শিক্ষাবিদরা বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তারা সেশনজট এড়াতে ছুটির দিনগুলোতে ক্লাস বা পরীক্ষা নেওয়ার পরামর্শ দিলেও সার্বিক নীতিমালার অভাবে এই জটিলতা নিরসনে দ্রুত সরকারি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী دین و آموزش বকশীগঞ্জে মাদ্রাসার মাহফিল, লন্ডন প্রবাসী সাইদ হাসানের উদ্যোগে পুরস্কৃত ১৬ শিক্ষার্থী 70 Views শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর دین و آموزش শিক্ষাঙ্গনে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থমুক্ত পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর 41 Views হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি دین و آموزش হাদিস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস: আরবের উৎস থেকে বিশ্বময় বিস্তৃতি 70 Views ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান دین و آموزش ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান 43 Views চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা دین و آموزش চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন ও সুবর্ণ জয়ন্তী আয়োজনের ঘোষণা 245 Views সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ دین و آموزش সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণ 86 Views বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ دین و آموزش বনজীবীদের জীবিকা ফেরানোর দাবিতে শিক্ষার্থীদের ‘জাগরণ যাত্রা’ 68 Views