সিলেট

সিলেট সীমান্তে ভারতের দেওয়া কারফিউ জারি।

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলস জেলার সিলেট সীমান্ত এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এই নির্দেশনা জারি করেন। আদেশ অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থে..
Eidok-এ শেয়ার
সিলেট সীমান্তে ভারতের দেওয়া কারফিউ জারি।
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য থাকবে। এই সময়ের মধ্যে সীমান্ত পারাপার, অবৈধ জমায়েত, মিছিল এবং অস্ত্র বা লাঠি-রডসহ যেকোনো ধরনের অস্ত্রোপযোগী বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে গবাদিপশু, চোরাই পণ্য, সুপারি, পানপাতা, শুকনা মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতার চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, "কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমরা সতর্ক রয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে দুই দেশের সীমান্ত জরিপ কাজের সময় বিএসএফের সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের বাধার মুখে ওই জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কারফিউ জারি করেছে ভারতীয় প্রশাসন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ আন্তর্জাতিক কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ 90 ভিউ মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন আন্তর্জাতিক মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন 89 ভিউ দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? আন্তর্জাতিক দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? 89 ভিউ কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 64 ভিউ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 88 ভিউ হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি আন্তর্জাতিক হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি 98 ভিউ চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল আন্তর্জাতিক চীনের গোয়েন্দা ফাঁদের মূলে প্রযুক্তি, রয়েছে বহুমুখী কৌশল 122 ভিউ