সিলেট

সিলেট সীমান্তে ভারতের দেওয়া কারফিউ জারি।

ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলস জেলার সিলেট সীমান্ত এলাকায় রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে। জেলার ম্যাজিস্ট্রেট হেমা নায়েক শুক্রবার এই নির্দেশনা জারি করেন। আদেশ অনুযায়ী, প্রতিদিন রাত ৮টা থে..
Auf Eidok teilen
সিলেট সীমান্তে ভারতের দেওয়া কারফিউ জারি।
Foto: Archiv

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য থাকবে। এই সময়ের মধ্যে সীমান্ত পারাপার, অবৈধ জমায়েত, মিছিল এবং অস্ত্র বা লাঠি-রডসহ যেকোনো ধরনের অস্ত্রোপযোগী বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে গবাদিপশু, চোরাই পণ্য, সুপারি, পানপাতা, শুকনা মাছ, বিড়ি-সিগারেট ও চা পাতার চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, "কারফিউ জারি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সীমান্তে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমরা সতর্ক রয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে দুই দেশের সীমান্ত জরিপ কাজের সময় বিএসএফের সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের বাধার মুখে ওই জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কারফিউ জারি করেছে ভারতীয় প্রশাসন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা অমীমাংসিত যুদ্ধের দীর্ঘস্থায়ী সংকটে বিশ্ব অর্থনীতি International ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বা অমীমাংসিত যুদ্ধের দীর্ঘস্থায়ী সংকটে বিশ্ব অর্থনীতি 4 Views পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা International পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা 2 Views কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ International কচুয়ায় বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, থানায় অভিযোগ 91 Views মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন International মার্কিন ভূখণ্ডে ‘ডার্টি বম্ব’ হামলার ছক কষছে ইরান: গোয়েন্দা তথ্যে তোলপাড় ওয়াশিংটন 91 Views দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? International দুই হাজার কিলোমিটারের সীমা ছাড়িয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান? 93 Views কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি International কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি 65 Views যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ International যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ 88 Views