পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তার অভিযোগে তিনজন ইসরায়েলি নাগরিক ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১৮ নভেম্বর..
Eidokでシェア
পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
写真:提供

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানান, পশ্চিম তীরে দ্রুতগতিতে বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে নষ্ট করছে। বিশেষ করে বিতর্কিত 'ই১' বসতি প্রকল্পের আওতায় ফিলিস্তিনিদের উচ্ছেদ ও স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ।

অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা হলেন ড্যানিয়েলা ওয়েইস, ইতামার ইয়েহুদা লেভি ও এলিয়াভ লিবি। আর প্রতিষ্ঠান চারটি হলো আমানা, নাচালা, হাশোমের ইয়োশ এবং ইল হরি ইয়েহুদা কোম্পানি। অস্ট্রেলীয় সরকারের অভিযোগ অনুযায়ী, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, অর্থ সংগ্রহ এবং সহিংস কার্যক্রমে মদদ জুগিয়েছে। এদিকে এই সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারকে অস্ট্রেলিয়ার অবস্থান জানানো হলেও তেল আবিবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের 国際的 বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, গঠনমূলক সম্পর্কের বার্তা ভারতের 33 Views জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা 国際的 জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায়: স্বস্তিতে রোহিঙ্গারা, প্রত্যাবর্তনে অনিশ্চয়তা 43 Views হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত 国際的 হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত 118 Views বিশ্ব ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ: শেনঝেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক শান্তি ঘোষণা 国際的 বিশ্ব ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ: শেনঝেনে ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক শান্তি ঘোষণা 61 Views মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও যৌন সহিংসতার সত্যতা নিশ্চিত করল আন্তর্জাতিক বিচার আদালত 国際的 মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও যৌন সহিংসতার সত্যতা নিশ্চিত করল আন্তর্জাতিক বিচার আদালত 64 Views কচুয়াবাসীর হৃদয়ে ঠাই করে নেওয়া বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির 国際的 কচুয়াবাসীর হৃদয়ে ঠাই করে নেওয়া বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির 56 Views টিউলিপ সিদ্দিককে নিয়ে সংবাদ পাঠের সময় জাগোনিউজ ডটকমের ওয়েবসাইটে নিরাপত্তা বাধা 国際的 টিউলিপ সিদ্দিককে নিয়ে সংবাদ পাঠের সময় জাগোনিউজ ডটকমের ওয়েবসাইটে নিরাপত্তা বাধা 23 Views