ঢাকা

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাক উল্টে সৃষ্ট ভয়াবহ যানজট কেটেছে। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।..
Delen op Eidok
সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ
Foto: archief
আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাক উল্টে সৃষ্ট ভয়াবহ যানজট কেটেছে। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
 
এর আগে ভোর ৪টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা খাবার ও পানির সংকটেও পড়েন।
 
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে প্রায় ৭ কিলোমিটার এলাকায়।
 
খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
 
কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুপুর ১টার দিকে ট্রাক ও ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক District Nieuws মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District Nieuws আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District Nieuws বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District Nieuws বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District Nieuws ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 52 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District Nieuws জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন District Nieuws ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 52 Views