বরগুনা

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা 
জেলা  প্রতিনিধি,বরগুনা ।।..
Eidok پر شیئر
আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা
تصویر: ماخوذ
আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা ।।

 

বরগুনার আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন রোধ এবং বেকারিশিল্পের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। এ সময় বিএসটিআই পটুয়াখালী কার্যালয়ের পরিদর্শক মো. আশিকুর রহমান এবং আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিয়াদ বেকারি পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রেজাউল করিম। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার পর গতকাল থেকে নতুন করে বেকারিটির উৎপাদন শুরু হয়েছে বলে জানা যায়। পরিদর্শনে কারখানার পরিবেশ সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে কোনো জরিমানা করা হয়নি।
অন্যদিকে, একই ওয়ার্ডের মিঠা বাজার-সংলগ্ন বিসমিল্লাহ বেকারিতে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং কারখানার পরিবেশ যথাযথ না থাকায় ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী  পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করে খাদ্যপণ্যের গুণগত মান উন্নয়ন এবং উৎপাদনস্থলের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় বেকারির শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। শ্রমিকদের নির্ধারিত পোশাক, মাথায় ক্যাপ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কারখানার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বলা হয়।
এর আগে সকাল ১১ ঘটিকায় মহাসড়ক আইন ২০২১ এর ১৪ ধারা অনুযায়ী সড়কের যানযট নিরসনে ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে দুইজন চালককে একহাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। 
আমতলী উপজেলা  সহকারী কমিশনার ভূমি রণজিৎ চন্দ্র দাস বলেন, মহাসড়কের শৃঙ্খলা,  জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদনপ্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ ضلع کی خبریں সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 4 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ ضلع کی خبریں বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* ضلع کی خبریں বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী ضلع کی خبریں ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা ضلع کی خبریں জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ضلع کی خبریں ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি ضلع کی خبریں কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views