ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান..
שיתוף ב-Eidok
ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
צילום: ארכיון

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নকল আখের গুড় উৎপাদন ও খাদ্যপণ্য তৈরির দায়ে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০০ কেজি নকল গুড় ধ্বংস করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কুশমাইল ইউনিয়নের কর্মকারপাড়া এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে নকল আখের গুড় উৎপাদনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ৩০০ কেজি নকল গুড় ধ্বংস করা হয়।

অন্যদিকে, উপজেলার উত্তরপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইয়াছিন ইয়ামিন ফুড প্রডাক্টস নামের একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. বিল্লাল হোসেনকে একই আইনের ৪৩ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফুলবাড়ীয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওনিল নাহারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা, ভেজাল খাদ্য উৎপাদন প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন חוק-בית משפט ১২ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন 39 Views প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা חוק-בית משפט প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা 31 Views ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি חוק-בית משפט ঠাকুরগাঁওয়ে লিচুবাগান থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার: রহস্যের জট খুলতে তদন্তের দাবি 47 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস חוק-בית משפט শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস 99 Views শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু חוק-בית משפט শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু 91 Views শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা חוק-בית משפט শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 754 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত חוק-בית משפט নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 126 Views