দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তামিল চলচ্চিত্র শিল্পে দাপট ধরে রাখা মেগাস্টার রজনীকান্ত তাঁর মৃত্যুর পর সম্পত্তি বণ্টন নিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেছেন সম্প্রতি নিজের ‘উইল’ নিয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সেই সম্পত্তি থেকে একটি পয়সাও পাবেন না বিপুল এই সম্পদের পুরোটাই তামিলনাড়ুর সাধারণ জনগণের কল্যাণে উৎসর্গ করা হবে
সাধারণ একজন বাস কন্ডাক্টর থেকে নিজের মেধা ও পরিশ্রমে প্রায় ৫০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তুলেছেন রজনীকান্ত, যিনি ভক্তদের কাছে 'আন্না' নামে পরিচিত চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া এক একর জায়গার ওপর অবস্থিত তাঁর ঐতিহ্যবাহী ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ ভবনটি তাঁর উইল অনুযায়ী একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি ২০১৫ সালের ভয়াবহ বন্যায় দুর্গত ও ত্রাণকর্মীদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়েছিল
পরিবারকে বাদ দিয়ে তামিলনাড়ুর জনগণকে কেন সব সম্পত্তি লিখে দিচ্ছেন—তার পেছনের আবেগঘন কারণও স্পষ্ট করেছেন এই সুপারস্টার রজনীকান্ত জানান, রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি চ্যারিটেবল ট্রাস্টের অধীনে যাবে ট্রাস্টের প্রতিটি পয়সা তামিলনাড়ুর সেই সাধারণ মানুষদের কাছেই ফিরে যাবে, যাঁরা বছরের পর বছর তাঁকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন এবং তাঁর ক্যারিয়ার গড়ে দিয়েছেন
দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রবীণ অভিনেতা আরও জানান, টিকিটের দাম যেমনই থাকুক না কেন, সাধারণ মানুষ সব সময় তাঁর সিনেমা দেখার জন্য কষ্টার্জিত অর্থে টিকিট কেটেছেন তামিলনাড়ুর জনগণের সেই অকুণ্ঠ সমর্থন ও ঋণের প্রতিদান হিসেবেই তিনি মৃত্যুর পর তাঁর সম্পত্তি জনকল্যাণে বিলিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন
'Eye News BD' ایپ
تبصرے 0