মৃত্যুর পর সম্পত্তি পাবেন তামিল জনগণ, পরিবারকে কেন বঞ্চিত করলেন রজনীকান্ত?

চার দশকের অভিনয় জীবনে বিপুল সম্পদের মালিক হলেও মৃত্যুর পর পরিবারকে ১ পয়সাও দেবেন না দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সম্পত্তি জনগণের ট্রাস্টে দান করার পেছনের কারণ জানালেন নিজেই।..
Eidok-এ শেয়ার
মৃত্যুর পর সম্পত্তি পাবেন তামিল জনগণ, পরিবারকে কেন বঞ্চিত করলেন রজনীকান্ত?
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তামিল চলচ্চিত্র শিল্পে দাপট ধরে রাখা মেগাস্টার রজনীকান্ত তাঁর মৃত্যুর পর সম্পত্তি বণ্টন নিয়ে এক নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করেছেন সম্প্রতি নিজের ‘উইল’ নিয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সেই সম্পত্তি থেকে একটি পয়সাও পাবেন না বিপুল এই সম্পদের পুরোটাই তামিলনাড়ুর সাধারণ জনগণের কল্যাণে উৎসর্গ করা হবে

সাধারণ একজন বাস কন্ডাক্টর থেকে নিজের মেধা ও পরিশ্রমে প্রায় ৫০০ কোটি রুপির সাম্রাজ্য গড়ে তুলেছেন রজনীকান্ত, যিনি ভক্তদের কাছে 'আন্না' নামে পরিচিত চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া এক একর জায়গার ওপর অবস্থিত তাঁর ঐতিহ্যবাহী ‘রাঘবেন্দ্র মণ্ডপম’ ভবনটি তাঁর উইল অনুযায়ী একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি ২০১৫ সালের ভয়াবহ বন্যায় দুর্গত ও ত্রাণকর্মীদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়েছিল

পরিবারকে বাদ দিয়ে তামিলনাড়ুর জনগণকে কেন সব সম্পত্তি লিখে দিচ্ছেন—তার পেছনের আবেগঘন কারণও স্পষ্ট করেছেন এই সুপারস্টার রজনীকান্ত জানান, রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি চ্যারিটেবল ট্রাস্টের অধীনে যাবে ট্রাস্টের প্রতিটি পয়সা তামিলনাড়ুর সেই সাধারণ মানুষদের কাছেই ফিরে যাবে, যাঁরা বছরের পর বছর তাঁকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন এবং তাঁর ক্যারিয়ার গড়ে দিয়েছেন

দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রবীণ অভিনেতা আরও জানান, টিকিটের দাম যেমনই থাকুক না কেন, সাধারণ মানুষ সব সময় তাঁর সিনেমা দেখার জন্য কষ্টার্জিত অর্থে টিকিট কেটেছেন তামিলনাড়ুর জনগণের সেই অকুণ্ঠ সমর্থন ও ঋণের প্রতিদান হিসেবেই তিনি মৃত্যুর পর তাঁর সম্পত্তি জনকল্যাণে বিলিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বড় পর্দার স্বপ্ন থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে সাবরিনা শানু লাকি বিনোদন বড় পর্দার স্বপ্ন থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে সাবরিনা শানু লাকি 25 ভিউ অলিম্পিক ট্রায়াল ও পরিচয়ের লড়াই নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘কিক’ বিনোদন অলিম্পিক ট্রায়াল ও পরিচয়ের লড়াই নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘কিক’ 47 ভিউ ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক পরিবর্তনের কারিগর শেখ মো. জাকারিয়া বিনোদন ডিজিটাল প্ল্যাটফর্মে ইতিবাচক পরিবর্তনের কারিগর শেখ মো. জাকারিয়া 19 ভিউ সৃজনশীল কনটেন্টের মাধ্যমে জীবনবোধ, জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রকাশ বিনোদন সৃজনশীল কনটেন্টের মাধ্যমে জীবনবোধ, জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রকাশ 68 ভিউ উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি বিনোদন উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি 13 ভিউ বিনোদন পোর্টাল ও ওয়েবসাইটগুলোতে হঠাৎ ‘অ্যাক্সেস ডিনাইড’ ত্রুটি বিনোদন বিনোদন পোর্টাল ও ওয়েবসাইটগুলোতে হঠাৎ ‘অ্যাক্সেস ডিনাইড’ ত্রুটি 5 ভিউ পরিচিতজনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী ফারিন খান বিনোদন পরিচিতজনের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুরুতর অভিযোগ আনলেন অভিনেত্রী ফারিন খান 56 ভিউ