উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন

****
Partilhar no Eidok
উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন
Foto: arquivo

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়েছেন সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম (রেজা)। এ উপলক্ষে ইউনিয়নের আমতলী এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করেন তিনি।

উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও এলাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্থানীয়দের মতামত ও প্রত্যাশার কথা শোনেন।

এ সময় সাংবাদিক রেজাউল রেজা বলেন, “বিগত দিনে আপনারা অনেক চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি একজন গণমাধ্যমকর্মী। গণমাধ্যমকর্মী হিসেবে কাজ শুরু করার পর থেকেই মানুষের সেবা করার চেষ্টা করে আসছি। কারণ একজন গণমাধ্যমকর্মীর অন্যতম দায়িত্ব হলো মানুষের কথা তুলে ধরা এবং মানুষের পাশে দাঁড়ানো।

এতদিন পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরে সেবা করার চেষ্টা করেছি। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

আপনাদের একটি মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখব। মানুষের প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে সেবা ও সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

উঠান বৈঠক থেকে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: Política আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 66 Views ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ Política ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 15 Views সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির Política সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 50 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন Política শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 54 Views পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা Política পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 37 Views পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা Política পূবাইলে মিঠু সরকারের গোপন অপতৎপরতা ডিসেম্বর ঘিরে,এলাকায় ঘটাতে পারে নাশকতা: জননিরাপত্তা নিয়ে শঙ্কা 3 Views প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন Política প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন 44 Views