জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৮ নভেম্বর ২০২৬ইং
নবান্ন উৎসবে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। ভোর থেকে জয়পুরহাট সহ আশেপাশের জেলা থেকে বিক্রেতারা মাছ নিয়ে এসে থরে থরে পসরা সাজিয়ে বসেন।
এরপর দিনব্যাপী চলে কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, কালাবাউশ, ব্রিগেড, সিলভার কার্পসহ হরেক রকমের মাছ বিক্রি। হাঁক-ডাক ও দরদামের মধ্যে যেন চলে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা।
এবার মেলার সবচেয়ে বড় ২৫ কেজির কাতলা মাছের দাম হাকানো হচ্ছে ৪০ হাজার টাকা। এছাড়া আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৩শ থেকে ১৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নবান্নে জামাই মেলা হিসেবে পরিচিত এ মেলাকে ঘিরে বাড়িতে বাড়িতে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয়। ঘরে ঘরে নতুন চালের ক্ষীর, পিঠা, পুলি, পায়েস আর ফিরনি দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে ধুম পড়ে যায়।
تطبيق «Eye News BD»
تعليقات 0