মার্কিন-মেক্সিকো সীমান্তে উড়ছে বিলুপ্ত ডাইনোসর 'টেরোড্যাকটিল'? রহস্যময় ভিডিও ঘিরে তোলপাড়

মেক্সিকো সীমান্তে ডানা মেললো মেসোজোয়িক যুগের দানবীয় প্রাণী! সিসিটিভি ফুটেজে বিশাল ডানাওয়ালা সত্তা দেখে ইন্টারনেটে শোরগোল শুরু হলেও আসল সত্য সামনে আনলেন বিশেষজ্ঞরা।..
Partager sur Eidok
মার্কিন-মেক্সিকো সীমান্তে উড়ছে বিলুপ্ত ডাইনোসর 'টেরোড্যাকটিল'? রহস্যময় ভিডিও ঘিরে তোলপাড়
Photo : collectée

আমেরিকা ও মেক্সিকো সীমান্ত সংলগ্ন সিউদাদ জুয়ারেজ অঞ্চলে ডাইনোসর যুগের বিলুপ্ত প্রাণী ‘টেরোড্যাকটিল’-এর মতো দেখতে এক রহস্যময় উড়ন্ত প্রাণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিশাল ডানাবিশিষ্ট একটি অন্ধকারাচ্ছন্ন অবয়ব আকাশে উড়তে দেখা যায় বিখ্যাত ইউএফও (UFO) গবেষক হাইমে মাউসান তার নিজস্ব সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত ভিডিও শেয়ার করে দাবি করেন, প্রাগৈতিহাসিক এই উড়ন্ত সরীসৃপটি হয়তো অন্য কোনো মাত্রা (dimension) থেকে আমাদের পৃথিবীতে এসেছে

মাউসানের প্রচারিত 'ইন্টারস্টেলা' নামক অনুষ্ঠানে ফেরনান্দো আরতেগা নামের এক স্থানীয় কিশোরের ধারণ করা ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ঘটনার বর্ণনায় বলা হয়, গত ৭ নভেম্বর রাত আনুমানিক ১১টায় মারগারিটা এবং অ্যারোইয়ো দে লাস ভিবোরাস রাস্তার মোড়ে অস্বাভাবিক উড়ন্ত প্রাণীটি একটি কুকুরকে আক্রমণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে ব্যর্থ হয়ে কুকুরটিকে ছেড়ে দিয়ে এটি রাতের আকাশে উড়ে গিয়ে নিখোঁজ হয় মাউসান পরবর্তীতে নিজের মতামত পরিবর্তন করে প্রাণীটিকে 'টেরানোডন' হিসেবে অভিহিত করেন এবং ভিডিওটির সত্যতা দাবি করে তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানান

তবে স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞরা প্রাগৈতিহাসিক প্রাণীর বেঁচে থাকার এই অবাস্তব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিউদাদ জুয়ারেজ পৌরসভার সিভিল প্রটেকশন ডিরেক্টর সেরহিও রদ্রিগেজ স্পষ্ট জানিয়েছেন, এসব ভিডিওর কোনো বৈজ্ঞানিক বা তথ্যগত ভিত্তি নেই; এগুলো কেবলই ডিজিটাল প্রযুক্তির তৈরি বিনোদনমূলক উপাদান সাধারণ নেটিজেনদের অনেকেই ভিডিওগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা কম্পিউটার জেনারেটেড ইমেজ (CGI) দিয়ে তৈরি কারসাজি বলে মন্তব্য করেছেন

এদিকে মেক্সিকোর সংবাদমাধ্যম 'টিভি আজটেকা'-র প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন, এটি কোনো বিলুপ্ত ডাইনোসর নয়, বরং 'গ্রেট ব্লু হেরন' নামক এক প্রজাতির বিশাল বক জাতীয় পাখি হতে পারে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, টেরোসর বা টেরোড্যাকটিল জাতীয় উড়ন্ত সরীসৃপগুলো প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে ডাইনোসরদের সাথেই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে ডানার বিশেষ গঠন ও উড়াল দেওয়ার ভঙ্গিমার কারণে রাতের আঁধারে বড় আকারের কোনো পাখিকে উড়তে দেখে ভুলবশত প্রাগৈতিহাসিক প্রাণী ভেবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করছেন গবেষকরা

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé